পেট্রল পাম্পের অগ্নিনির্বাপন যন্ত্র পরিষ্কার করতে গিয়ে সিলিন্ডার ফেটে মৃত এক কর্মী - The News Lion

পেট্রল পাম্পের অগ্নিনির্বাপন যন্ত্র পরিষ্কার করতে গিয়ে সিলিন্ডার ফেটে মৃত এক কর্মী

 


দি নিউজ লায়নঃ     লাউদোহা ফরিদপুর ব্লকের মাধাইগঞ্জ এলাকায় পেট্রল পাম্পের অগ্নিনির্বাপন যন্ত্র পরিষ্কার করতে যায় ওই পম্পেরই এক কর্মী। সেই সিলিন্ডার ফেটে গুরুতর আহত হয় ওই পাম্পের কর্মী বছর ২৭এর যুবক শেখ আমিনুর। 


তাকে দুর্গাপুরের বেসরকরিভাবে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।পাম্পের কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাউদোহা ফরিদপুর থানার পুলিশ।কি কারণে হঠাৎ করে সিলিন্ডার ফেটে গেল তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে যায় লাউদোহা ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি মৃত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.