রেলকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রে, মমতা
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিনেন রায় এর সমর্থনে খড়গপুর এক নম্বর ব্লকের কলাইকুন্ডা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর গ্রামীণ এলাকার প্রার্থী দিনেন রায়, খড়গপুর সদরের প্রার্থী প্রদীপ কুমার সরকার ,মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, ও সহ-সভাপতি নির্মাল্য চক্রবর্তী, সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।
ওই নির্বাচনী জনসভার প্রধান বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন রেল বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার ভারতের গর্ব রেল কে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আমরা কোনদিনই রেল বিক্রি মেনে নেব না। তিনি রেল কর্মীদের আবেদন জানান তারা যেন বিজেপিকে ভোট না দেয়। তিনি তার ভাষণে বলেন আমি না বেরোলে বাংলা দখল করে নেবে বিজেপি । কষ্ট হলেও বিজেপিকে বাংলা দখল করতে দেব না । আমার পা উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।
কিন্তু উপরওলার আশীর্বাদে আমি সুস্থ রয়েছি। কফি হাউসে গুন্ডাগিরি করছে বিজেপি।কফি হাউস দখল করতে গেছে বিজেপির এত সাহস ।জগাই মাধাই ,গদাই কে বিদায় দিন তবে বাংলা বাঁচবে। কারো হাতে চা,জল খাবে না। আমার শ্লোগান টুকলি করেছে বিজেপি। বাংলায় জিতলে দিল্লিতে ঝাপাবো । গুন্ডারা ইভিএম যাতে চুরি করতে না পারে তাই ভোটের পর ভোট গণনা কেন্দ্রে ইভিএম মেশিন পৌঁছানোর পর এক মাস ধরে পাহারা দিতে হবে।
সেই সময় কারো হাতে জল চা কোন কিছুই খাবেন না। এটা বাংলা বাঁচানোর লড়াই। দানব দের আজকে আমাদের পরাজিত করতে হবে। এই যুদ্ধে আমাদের জিততে হবে। 34 বছরে বাংলার জন্য সিপিএম কিছুই করেনি ।শুধু মানুষ খুন করেছে । প্রতিবছর 300 মানুষকে খুন করে তাদের পুঁতে দিয়ে ছিল সিপিএম ।সেই খুনের নায়ক সুশান্ত ঘোষ ,তপন ঘোষ কে আপনারা ভোট দেবেন না। কারণ এদের ভোট দেওয়া মানে আপনার ভোট নষ্ট হয়ে যাওয়া। তাই বিজেপি সিপিএম কংগ্রেস কে আপনারা ভোট দেবেন না। অনুসারী শিল্প হবে খড়্গপুরে , বেকার যুবকদের কর্মসংস্থান হবে।
তাই বিজেপির কাছে কেউ মাথা নত করবে না। বাংলা জুড়ে বিজেপি টাকা নিয়ে ঘুরছে শুধু ভোট কেনার জন্য ।আর সিপিএমের হার্মাদরা এখন বিজেপির নেতা হয়ে যেমন অত্যাচার চালাচ্ছে,তেমনি আমাদের দলে থাকা কয়েকজন গদ্দার বিজেপি দলে যোগ দিয়ে এখন বড় নেতা হয়ে বিজেপির হয়ে বড় বড় কথা বলছে। তাই তাদের উপযুক্ত জবাব দিতে হবে। দলীয় কর্মীদের তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি মায়েদের বলেন আপনারাও ঘরে বসে থাকবেন না বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে প্রচার করবেন। তিনি তার ভাষণে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জোড়া ফুলে ভোট দিয়ে তৃতীয়বার বাংলায় মা মাটি মানুষের সরকার গড়ার জন্য সকলের কাছে সাহায্য করার আহ্বান জানান।

Post a Comment