প্রতিবাদ মিছিল ,কুশপুত্তলিকা দাহ অমিত-মোদির নদীয়াতে - The News Lion

প্রতিবাদ মিছিল ,কুশপুত্তলিকা দাহ অমিত-মোদির নদীয়াতে

 


দি নিউজ লায়নঃ    দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ষড়যন্ত্র করে হামলার প্রতিবাদে নদীয়ারর রানাঘাট ,কৃষ্ণ নগর,শান্তিপুর সহ বিভিন্ন জায়গায় শুরু হয় সকাল থেকে । তৃণমূল কংগ্রেস , সহ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল ,অমিত শাহ ,নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহকরে প্রতিবাদ করা হয়।   


গতকাল নন্দীগ্রামে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে আজ জায়গায় জায়গায় বিক্ষোভ ও পথঅবরোধ চলছে।

তারই পরিপ্রেক্ষিতে আজ নদীয়ার রানাঘাট চৌরঙ্গী তে সকালে মানব বন্ধন ,মিছিল সহ অমিত শাহ ,নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় । কৃষ্ণ নগরের প্রাণ কেন্দ্র সদর হাসপাতাল মোড়ে রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ প্রদশর্ন করলো নদীয়া জেলা তৃনমুল ছাত্র পরিষদ ও কৃষ্ণ নগরের সাংগঠনিক তৃনমুল ছাত্র পরিষদের স্থানীয়  নেতা ও কর্মীরা। 


এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব বলেন যে নন্দীগ্রামে যেভাবে ষড়যন্ত্র করে তাঁর পায়ে আঘাতের কারণে বিজেপির কিছু কর্মী সমর্থকদের দ্বারা আক্রমণ করা হয়েছিলো তার আমরা ধিক্কার জানাই।

এখন তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আমরা এই ধরণের ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানাই। তারা দাবী করেন কিছু দিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোসাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন আর তার পরি এই ঘটনা,কাজেই এটা পুরোটাই বিজেপির পরিকল্পিত। পাশাপাশি শান্তিপুর এ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয় ।নদিয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ,কুশপুত্তলিকা দাহ সহ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.