রাজ পরিবার ও বাবার বিরুদ্ধে বোমা ফাটালেন প্রিন্স হ্যারি
দি নিউজ লায়নঃ রাজ পরিবার ও বাবার বিরুদ্ধে এক মার্কিন টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে হ্যারি বলেন, সব ধরনের আর্থিক সম্পর্ক ছিন্ন করেছিল রাজ পরিবার। পাশাপাশি বাবাও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।সম্প্রতি এক সাক্ষাতকারে মেগান মর্কেল জানান,রাজ পরিবারের কাছে মানসিকভাবে অবসাদগ্রস্ত মেগান চিকিত্সকের সাহায্য দাবি করলেও তা মেলেনি, কারণ রয়্যাল জাত্যাভিমান বিরুদ্ধে সেটি।
হ্যারি-মেগ্যানের প্রথম সন্তানের গায়ের রঙ নিয়েও উদ্বেগে ছিল রাজ পরিবার, সেই অভিযোগও আনেন ‘দ্য ডাচেস অফ সাকসেস’ শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন মেগান। তাঁদের দ্বিতীয় সন্তান মেয়ে, সে কথাও এই অনুষ্ঠানে এসে জানিয়েছেন মেগান-হ্যারি। ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ হওয়ার খারাপ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মেগান জানান, বিয়ের কিছুদিন পর থেকেই অসহায়তাবোধ এবং হতাশা ক্রমেই গ্রাস করেছিল তাঁকে, সেইসময় আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল তাঁর। বারবার সাহায্য চেয়েও যখন কাউকে পাশে পাননি, তখন নিজের ক্ষতি করার কথা ভাবতে শুরু করেছিলেন।
এবার হ্যারি জানালেন আরও চাঞ্চল্যকর কথা। ওই সাক্ষাতকারে হ্যারি বলেন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বাস্তবিক ভাবেই প্রিন্স চার্লস তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। কোনও রকম আর্থিক সম্পর্কই আমাদের মধ্যে ছিল না। হ্যারি আরও বলেন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক তাদের ঘোষণার পর মাত্র ৩ বার দিদার সঙ্গে কথা হয়েছে। বাবার সঙ্গে কথা হয়েছে ২ বার। তার পর থেকে তিনি আমার ফোন ধরা বন্ধ করে দেন। একসময় এও বলেছিলেন, যা বলতে চাও তা লিখিত দিতে পার? মায়ের টাকা ছাড়া আমাকে অন্যান্য টাকা পয়সা থেকে বঞ্চিত করা হয়।

Post a Comment