তৃনমূল থেকে বহিষ্কৃত নান্টু পাল ও মঞ্জুশ্রী পাল
দি নিউজ লায়ন; তৃনমূল থেকে বহিষ্কৃত নান্টু পাল ও মঞ্জুশ্রী পাল। নির্বাচনী প্রার্থী প্রকাশ পাওয়ার পরই প্রার্থীপদ না পেয়ে তৃনমূল দলের সংবিধান বহির্ভূত কথা বলতে লাগেন। এবং শিলিগুড়ি বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার জানান আমরা শিলিগুড়ি ১১ ও ১২নাম্বার ওয়ার্ডের প্রাক্তন তৃনমূল নান্টু পাল ও তার স্ত্রীকে দল থেকে বহিষ্কার করার কথা জানান। তাদের সঙ্গে তৃণমূলের আর কোনো সম্পর্ক রইল না।
তৃনমূল রাজ্য সভাপতির নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি বিধানসভার ২৪৫টি বুথ কর্মীদের নিয়ে সভায় করে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেওয়া হয়। রঞ্জন বাবু বলে ভালো সারা মিলছে সর্বত্র বুথ কর্মীদের এদিনের রিপোর্ট সেটাই বলছে।

Post a Comment