মমতার হাত শক্ত করতে পাহাড়ের 3 আসনে বিমল বিনয় ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী দিক মোর্চা
দি নিউজ লায়নঃ পাহাড়ের 3 আসনে ভাজপা বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেজন্য মোর্চার দুই গোষ্ঠীকে বিবাদ ভুলে একযোগে প্রার্থী দেওয়ার আর্জি জানালো ইউনাইটেড খ্রিস্টান মাইনোরিটি অর্গানাইজেশন বা ইউ সি এম ও। সংগঠনের প্রেসিডেন্ট সলমন সুব্বা শুক্রবার জানান, পাহাড়ের ভাজপা বিরোধী সমস্ত রাজনৈতিক দলেরই লক্ষ্য হওয়া উচিত মমতাকে সমর্থন করা। বাংলায় তৃতীয়বারের জন্য যাতে তৃণমূল সরকার গঠন করতে পারে সে জন্য যথোপযুক্ত সাহায্য করা।
পাহাড়ের তিনটি আসন জিতে মমতার হাতে তুলে দেওয়া কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল মমতা পাহাড়ের তিনটি আসন গোর্খা জনমুক্তি মোর্চাকে ছাড়ার পর মোর্চার বিনয় এবং বিমল দুই গোষ্ঠীই প্রার্থী দেওয়ার তোড়জোড় করছে। শেষ পর্যন্ত যদি এমন হয় তাহলে ভাজপার পক্ষে তা সুবিধাজনক হবে। তাই বিমল গুরুং এবং বিনয় তামাং দুই গোষ্ঠীর কাছে আবেদন জানানো হচ্ছে তারা নিজেদের সমস্যা মিটিয়ে যৌথভাবে পাহাড়ের তিনটি আসনে প্রার্থী ঘোষনা করুক এবং ভাজপা কে হারিয়ে এই তিনটি আসন মমতাকে উপহার দিন।
একইসঙ্গে তাদের হুঁশিয়ারি যদি শেষ পর্যন্ত বিমল এবং বিনয় পৃথক প্রার্থী দেন তাহলে মোর্চার কোনো গোষ্ঠীকে সমর্থন না করে তাদের সংগঠন আলাদা প্রার্থী ঘোষণা করবে এবং পাহাড়ের তৃণমূল কর্মী সমর্থক এবং ভাজপা বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানাবেন তাদের ভোট দিয়ে জয়ী করার। এ বিষয়ে গোর্খা জনমুক্তি মোর্চার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Post a Comment