রসিকপুরের বোমা বিস্ফোরণের ঘটনাস্থলে ফরেন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করলো
দি নিউজ লায়ন; বর্ধমান শহরের রসিকপুরের বোমা বিস্ফোরণের ঘটনাস্থলে ফরেন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করলো। এদিন দু সদস্যের ফরেন্সিক টিম এসে পৌঁছান ঘটনাস্থলে। দলে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ ডাঃ চিত্রাক্ষ সরকার ও আকাশ দাস।
তার আগে এলাকায় আসে সি আই ডি র তিন সদস্যের টিম। ফরেন্সিক দলের সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশসুপার কল্যাণ সিংহ রায়। দলটি ঘটনার স্থলটি ঘুরে দেখেন। রক্তের নমুনা সহ বেশ কিছু নমুনা সংগ্রহ তাঁরা সংগ্রহ করেন। সেই নমুনা পরীক্ষার পরেই জানা যাবে কি ধরনের বিস্ফোরক সেখানে ব্যবহার করা হয়েছিল।
ফরেনসিক বিশেষজ্ঞরা সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন তারা। যে সব নমুনা তদন্তে সাহায্য করবে। তারা দ্রুত ঘটনার তদন্ত সমাধানের আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, সোমবার বোমা ফেটে এক শিশুর মৃত্যু হয়। এক শিশু আহত হয়। তারপরই মঙ্গলবার ঘটনাস্থলে ফরেনসিক বিশেজ্ঞরা আসেন।
Post a Comment