যে পাপগুলি কখনওই ক্ষমা করান না শিব
দি নিউজ লায়নঃ আসুন আজ আমরা জেনেনি শিবপুরাণ আনুযায়ী যে ১২ পাপ কখনওই ক্ষমা করান না শিব।
১। অন্যের সম্পত্তি আত্মসাতের চিন্তাও মহাপাপ। ।
২। গর্ভবতী অথবা ঋতুমতী নারীকে কুকথা বলা মহাপাপ, জানাচ্ছে ‘শিবপুরাণ’।
৩। অন্যের সুনাম ধ্বংস করার উদ্দেশ্যে মিথ্যার আশ্রয় নেওয়া অক্ষম্য অপরাধ।
৪। কুখাদ্য ভক্ষণ রাতিমতো গর্হিত কর্ম বলে বিবেচিত।
৫। গুরু অথবা শিক্ষক, সন্ন্যাসী, বাবা-মা প্রমুখের প্রতি অসম্মান প্রদর্শনকে শিব ক্ষমা করেন না।
৬। কোনও পুরুষ যদি পরনারী গমনের চিন্তা করেন অথবা কোনও নারী যদি পরপুরুষে আসক্ত হন, তবে তা ঘোরতর পাপ হিসেবে গণ্য হয়।
৭। অকারণে মদ্যপান, গুরুপত্নীগমন ইত্যাদিকেও চরম পাপ বলে মনে করে ‘শিবপুরাণ’।
৮। নিরপরাধ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, তারকে আশাহত করা ইত্যাদিও ক্ষমাহীন অপরাধ।
৯। স্বেচ্ছায় কেউ সৎপথ ছেড়ে যদি জীবনধারণের জন্য অসদুপায় অবলম্বন করে, শিব তাকে ক্ষমা করেন না।
১০। ব্রাহ্মণ ও মন্দিরের সম্পত্তিহরণকে পাপ বলে জানায় ‘শিবপুরাণ’।
১১। অকারণে গুজব রটানো, কারোর ক্ষতিসাধনের উদ্দেশ্যে তার অনুপস্থিতিতে নিন্দাকে পাপ হিসেবে চিহ্নিত করে ‘শিবপুরাণ’।
১২। নারী, শিশু ও অবলা জীবদের প্রতি নিষ্ঠুরতা অক্ষম্য। গোয়ালে অগ্নিসংযোগ, কোনও নগরকে আক্রমণও ক্ষমাহীন। পুত্রবধূ অথবা শ্যলিকার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনও একই ভাবে ঘোর পাপ।

Post a Comment