শিলিগুড়ি পুরনিগমের বসলো প্রশাসক, সোমবার দপ্তরিয় দায়িত্ব নিলেন আইএএস সুরেন্দ্র গুপ্তা
দি নিউজ লায়নঃ নির্বাচন কমিশনের নির্দেশে শিলিগুড়ি পুরনিগমে বসলো প্রশাসক। সোমবার শিলিগুড়ি পুরনিগমের রাজনৈতিক নির্বাচিত প্রতিনিধি প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে গঠিত বোর্ড ভেঙে দিয়ে প্রশাসনিক দায়িত্ব নিলেন আইএএস সুরেন্দ্র গুপ্তা।
এদিনই শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক হিসেবে দায়িত্ব ভার নিয়ে তিনি পুরনিগমের জরুরী বিভাগীয় আধিকারিক ও কর্মীদের নিয়ে বৈঠক সারেন। কমিশনের সরকারি নির্দেশ অনুযায়ী বর্তমানে প্রশাসকের দায়িত্ব গ্রহণের পরই শিলিগুড়ি পুরনিগমের সমস্ত ওয়ার্ড কো অর্ডিনেটর ও বোরো কো অর্ডিনেটরদের পদ ও দায়িত্ব খারিজ করা হয়েছে।
পুরনিগম সময়সীমা শেষের পর করোনাকালে বিশেষ পরিস্থিতিতে পূর্বতন বোর্ডের মেয়র অশোক ভট্টাচার্য্যকে অতিরিক্ত প্রায় এক বছরের জন্য শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে ছয় সদস্যের প্রশাসক বোর্ড গঠন করা হয়।সম্প্রতি বিধানসভায় প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রশাসক পদ থেকে ইস্তফা দেন অশোক বাবু।
Post a Comment