দশ লক্ষ টাকার কাঠ সহ দুজনকে গ্রেপ্তার করলো বনদপ্তর
দি নিউজ লায়নঃ দশ লক্ষ টাকার কাঠ সহ দুজনকে গ্রেপ্তার করলো বনদপ্তর। ধৃতদের নাম মানব বর্মন ও বিশ্বজিৎ বর্মন।জানা গিয়েছে শনিবার ভোরে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নামে বন দপ্তর।
শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন নদী সেতু সংলগ্ন এলাকা থেকে দুজনকে বেআইনি কাঠ সমেত গ্রেপ্তার করে বন দপ্তরের কর্মীরা। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ১০লক্ষ টাকার শালকাঠ। রবিবার ধৃতদের আদালতে তোলা হবে।

Post a Comment