নির্বাচন কমিশনের রাজ্যব্যাপী নির্দেশিকা জারির পরও ইস্তফা না দিয়ে জিটিয়ের চেয়ারম্যান পদে বহাল অনিত থাপা - The News Lion

নির্বাচন কমিশনের রাজ্যব্যাপী নির্দেশিকা জারির পরও ইস্তফা না দিয়ে জিটিয়ের চেয়ারম্যান পদে বহাল অনিত থাপা

 


দি নিউজ লায়নঃ     নির্বাচন কমিশনের রাজ্যব্যাপী নির্দেশিকা জারির পরও ইস্তফা না দিয়ে জিটিয়ের চেয়ারম্যান পদে বহাল অনিত থাপা। দ্রুত কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। শিলিগুড়িতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ মঙ্গলবার দিনভর উত্তরের আট জেলার জেলাশাসক ও পুলিশ সুপার,শিলিগুড়ি পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন। ভ্যারচুয়ালি দক্ষিণবঙ্গের ১৯টি জেলার প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের সঙ্গে নির্বাচনী পরিস্থিতি নিয়ে বৈঠক করে তারা। 


বুধবার সাংবাদিক বৈঠকে করে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান জিটিয়ে প্রশাসক হিসেবে কেন এখনও রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তা নিয়ে কমিশনের সিইও সুদীপ জৈনকে এই বিষয়ে রিপার্ট দিতে বলা হয়েছে। রাজ্যের অন্য সমস্ত ক্ষেত্রের সঙ্গে দার্জিলিং জিটিয়ের অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে মঙ্গলবার দার্জিলিং জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। বুধবার এই বিষয়ে অনুরূপ ব্যবস্তা নেওয়ার ক্ষেত্রে আলোচনা হয়েছে। 


বিষয়টি আমরা দেখছি। রাজ্যের সমস্ত স্থানীয় প্রশাসনিক সেল থেকে রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রশাসক পদ থেকে সরানো হয়েছে এক্ষেত্রেও পাহাড়ের জিটিয়ে চেয়ারম্যান পদ থেকেও সরতে হবে অনিত থাপাকে। অন্যদিকে রাজ্যের অন্যান্য সমস্ত স্থানীয় প্রশাসনিক পরিচালনার ক্ষেত্র পুরনিগম পুরসভার প্রশাসক পদে থাকা রাজনৈতিক ব্যক্তিত্বরা ইতিমধ্যেই নিজেদের ইস্তফা দিয়েছেন। তবে কমিশনের নির্দেশিকার পরও পাহাড়ের জিটিয়ে চেয়ারম্যান পদে বহাল রয়েছেন অনিত থাপা। 


এদিন দার্জিলিং জেলা নির্বাচনী আধিকারিক শশাঙ্ক শেঠি জানান বিষয়টি নির্বাচন কমিশনের নজরে রয়েছে। কমিশনের তরফে পরবর্তী যা নির্দেশিকা আসবে তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের নির্দেশিকার পরও রাজ্যের সমস্ত পুর প্রশাসক বোর্ডের প্রসাশক পদে থাকা রাজনৈতিক ব্যক্তিত্বরা ইস্তফা দিলেও কেন গোর্খাল্যান্ড প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদ থেকে নিজ ইস্তফা দেননি অনিত থাপা সে বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.