শিবমন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

শিবমন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ    আজ মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার নন্দীগ্রামের অস্থায়ী বাসস্থান থেকে বেরিয়ে প্রথমে রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে নিজের হাতে প্রসাদ বিতরণ করলেন।  


তারপর দলের সমর্থকদের নিয়ে মিছিল করে হলদিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন মমতা। তৃণমূল নেত্রীর সঙ্গে রয়েছেন দলের সমর্থক এবং স্থানীয় মানুষরা। আজই খাতায় কলমে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের খাতায় নাম তুললেন মমতা। 


হলদিয়া মহকুমা শাসকের দফতরে তাঁকে মনোনয়ন দাখিলে সাহায্যে করেন সুব্রত বক্সী। একের পর এক পাতা উল্টে প্রয়োজনীয় কাগজপত্রে সাক্ষর করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নে সাক্ষর করেছেন মহাদেব দাস, স্বদেশ দাস, সুষমা ও আব্দুস সামাদ। সুফিয়ান হবেন ইলেকশন এজেন্ট। কার্যালয়ের বাইরে অপেক্ষারত তৃণমূল সমর্থকরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.