মমতা ব্যানার্জীর মুখ্যমন্ত্রী হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা, জ্যোতিপ্রিয় - The News Lion

মমতা ব্যানার্জীর মুখ্যমন্ত্রী হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা, জ্যোতিপ্রিয়

 


দি নিউজ লায়ন;   "তৃতীয় বারের জন্য মমতা ব্যানার্জীর মুখ্যমন্ত্রী হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। হ্যাটট্রিক করে আবারও ক্ষমতায় এসে সারাজীবনের জন্য খাদ্য,স্বাস্থ্য,শিক্ষা সবটাই ফ্রি হয়ে যাবে। বিজেপির নির্বাচনী ইস্তাহার যেন মিথ্যা প্রতিশ্রুতির ভাণ্ডার। বাংলার মানুষ প্রশ্ন তুলেছে ২০১৪ বা ২০১৯-এ কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কতটা পূরণ করেছে তারা?


বিজেপির জেনে রাখা দরকার, বাংলার মানুষ তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবে না। এই লড়াই বিজেপির সাম্প্রদায়িকতা,মানুষ মানুষের  মধ্যে বিভাজন ও প্রতিহিংসা করার বিরুদ্ধে। মা-মাটি-মানুষের সরকারের লড়াই হলো উন্নয়নের, প্রগতির। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের একটাই ধর্ম, সেটা হলো মানবধর্ম। বিজেপির কুৎসার বিরুদ্ধে উন্নয়ন-ই আমাদের একমাত্র অস্ত্র। আমাদের নেত্রীকে কাউন্টার করতে দিল্লি থেকে প্রায় প্রতিদিনই নরেন্দ্র মোদী,অমিত শাহ, নাড্ডা সহ কেন্দ্রীয় একাধিক মন্ত্রী,বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ভোটের আগে পরিযায়ীদের মতো ছুটে আসছেন।


 উনারা বলছেন সুনার বাংলা করে দেবো। সোনার বাংলাও বলতে পারেন না। তা আমি বলি কি আপনারা তো অনেক রাজ্যে ক্ষমতায় আছেন। ওখানে সোনার ইউ পি,সোনার গুজরাট এতদিন করেন নি কেন? আপনাদের সব ভাওতাভাজি এ রাজ্যের মানুষ ধরে ফেলেছেন। আপনাদের কে জিরো করে দিল্লীতে পাঠিয়ে দেবেন এ রাজ্যের মানুষ।"


বৃহস্পতিবার বিকাল থেকেই হাবড়া বিধানসভার রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে গিয়ে বুথ স্তরের কর্মীদেরকে নিয়ে কর্মীসভায় এসে এই মন্তব্য করলেন হাবড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.