বিধানসভা ভোটে পাহাড়ের তিনটি আসনে প্রার্থী দেবে অল ইন্ডিয়া গোর্খা লীগের ভারতী তামাং গোষ্ঠী
দি নিউজ লায়নঃ বিধানসভা ভোটে পাহাড়ের তিনটি আসনে প্রার্থী দেবে অল ইন্ডিয়া গোর্খা লীগের ভারতী তামাং গোষ্ঠী। সোমবার দলের পক্ষ থেকে জানানো হয় পাহাড়ের তিনটি আসনে প্রার্থী দেবে তারা। তবে কারোর সঙ্গে জোট করে লড়াই করবে না তারা। ভোট পরবর্তী পর্যায়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে তারা। এদিন তাদের পক্ষ থেকে জানানো হয় পাহাড়ের বিভিন্ন স্থানীয় ইস্যু নিয়ে প্রচার করবে তারা।
যেমন বিদ্যুতে আরো বেশি ভর্তুকি, পাহাড়ের সার্বিক উন্নয়ন, জিটিএ এর অডিটে স্বচ্ছতা প্রভৃতি। যদিও অল ইন্ডিয়া গোর্খা লীগের ভারতী তামাং গোষ্ঠীর আলাদা প্রার্থী দেওয়াকে বিশেষ আমল দিতে রাজি নয় গোর্খা জনমুক্তি মোর্চা। তাদের দাবি, পাহাড়ে বিধানসভা ভোটের কোনো প্রভাব ফেলতে পারবে না এই দল।
তবে পাহাড়ের উন্নয়নের স্বার্থে বিজেপি বিরোধী ভোট এককাট্টা করতে উচিত ছিল আলাদা প্রার্থী না দিয়ে মোর্চা এবং তৃণমূলকে সমর্থন করা। আলাদা প্রার্থী দেয়ার ফলে পরোক্ষভাবে ভাজপার সুবিধা হবে। তবে পাহাড়ের তিনটি আসন জয়ের ব্যাপারে নিশ্চিত বিমল গুরুং, রোশন গিরিরা।

Post a Comment