ফের রাজ্যে দু' দিনের সফরে আসছেন অমিত শাহ
দি নিউজ লায়নঃ ফের রাজ্যে দু' দিনের সফরে আসছেন অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে। রাজ্য বিজেপি সূত্রে খবর, চলতি সপ্তাহেই রাজ্যে আসতে পারেন অমিত শাহ। ১৩ ও ১৪ মার্চ রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের কথা মাথায় রেখেই অমিত শাহের সফর পিছিয়ে দেওয়া হয়েছিল। মোদীর সমাবেশ মিটতেই তাই শাহের সফরসূচির নতুন তারিখ নির্ধারিত হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

Post a Comment