গোসাবা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পালিত হল বিশ্ব নারী দিবস
দি নিউজ লায়নঃ দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পালিত হল বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভোটারদের ভোট দানে উৎসাহিত করতে পদযাত্রা হল। কিভাবে বোতাম টিপে ভোট দিতে হবে সে বিষয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে।
রাজ্যের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে গোসাবা(তফশিলি) বিধানসভা কেন্দ্রে। ভোটারদের যাতে কোন রকম ভাবে অসুবিধা না হয় সে বিষয়ে বার বার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষজন কে সচেতন করে তুলছে নির্বাচন কমিশন।এদিন গোসাবা বিডিও সৌরভ মিত্র বলেন যথাযথ ভাবে পালিত হল বিশ্ব নারী দিবস।পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে মাধ্যমে ভোটারদের সচেতন করে তোলা হচ্ছে।

Post a Comment