টিএমসি নেতার বাড়িতে বোমাবাজি,গুলি,উদ্ধার শকেট বোমা
দি নিউজ লায়নঃ তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণার রাতেই বোমাবাজি পান্ডবেশ্বরের টিএমসি নেতা মনির মন্ডলের বাড়িতে বোমাবাজি ।বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এই কাজ বলে অভিযোগ। শুক্রবার রাত্রি 12:40 মিনিট নাগাদ পান্ডবেস্বরের দান্যো গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলাপরিষাদের কর্মাদ্যক্ষ মনির মণ্ডলের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ ।
মনির বাবু জানান,প্রচন্ড আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখি বাড়ির সামনে বোমার চিন্হ ও বারুদের গন্ধ। ঘটনাস্থলে পাওয়া গেছে একটা গুলির খোল ও একটা শকেট বোমার অংশ ।এই এলাকায় বেশ কিছু বিজেপি আশ্রিত সমাজবিরোধী এই কাজ করেছে বলে আমার অনুমান।"" ঘটনাস্থলে আসে পান্ডবেস্বর থানার পুলিশ ।
এই নিয়ে তিনি পান্ডবেস্বর থানায় অভিযোগ দায়ের করেন বলে তিনি জানান। পশ্চিম বর্ধমানের টিএমসি সভাপতি অপুর্ব মুখার্জি এই ঘটনা বিজেপির লোকেরা ঘটিয়েছে বলে জানান। যদিও বিজেপির তরফে সুজন সূত্রধর জানান,এই ঘটনায় বিজেপির কোনো হাত নেই । সুজনবাবু জানান,এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের প্রভাব ।
উল্লেখ্য মনির মন্ডল জীতেন্দ্র তিওয়ারি অনুগামী বলে পরিচিত।তাই টিএমসি র অন্দরে ঝগড়া লাগাতেই কি মনিরের বাড়িতে বোমাবাজি? এমন প্রশ্ন উঠে এলো।অন্যদিকে পাল্টিরাম জীতেন্দ্র তিওয়ারি আবার আজ নিজের ফেসবুকে ""পান্ডবেশ্বরে খেলা হবে""লেখাও পোষ্ট করে।এই ঘটনায় কি কোথাও তার ইন্ধন?যেহেতু "" পাল্টিরাম""র সাথে মনির মন্ডলরা পালটি মারেননি তার ফলেই কি এই বোমাবাজি??

Post a Comment