চন্দ্রকোনায় পথদুর্ঘটনায় মৃত ৩ ,আহত একাধিক - The News Lion

চন্দ্রকোনায় পথদুর্ঘটনায় মৃত ৩ ,আহত একাধিক

 


দি নিউজ লায়নঃ     শুক্রবার  রাতে রাজ্য সড়কের উপর  পড়ে রয়েছে প্লাস্টিকের মুরগির খাঁচা। আর ওই খাঁচা কুড়োতে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে পড়ে একটি মারুতি গাড়ি।পরক্ষণই প্লাস্টিকের খাঁচা কুড়োনোর জন্য সেখানে জড়ো হয়ে যায় কিছু এলাকার মানুষজন। তারপরে ঘটলো ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হল তিনজনের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৪।জানাযায় শুক্রবার রাত সাড়ে এগারো টার সময় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের কুঁয়াপুর এলাকায় ঘাটনাটি ঘটে।


রাতের বেলায় মেদিনীপুর থেকে চন্দ্রকোনা গামী একটি মারুতি গাড়ির চালক দেখতে পায়, রাস্তার ধারে পড়ে রয়েছে ২ টি মুরগি বহন করা প্লাস্টিকের খাঁচা, আর তা দেখে তিনি গাড়ি থামিয়ে নেমে পড়েন সেই গুলি কুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য।  তার  পরক্ষণে নজরে আসে এলাকারই আরেক ব্যক্তির, সেই খাঁচা নেওয়ার জন্য মারুতি চালক ও এলাকার ওই ব্যক্তির সাথে লেগে য়ায় বিবাদ। চিৎকার শুনে জড়ো হয়ে যায় এলাকার বেশ কিছু বাসিন্দা। আর তখনি ঘটে ভয়াবহ দূর্ঘটনা। 


মেদিনীপুর থেকে চন্দ্রকোনা গামী একটি ধান বোঝাই গাড়ি দ্রুতবেগে এসে  মারুতি গাড়ি সহ রাস্তার ধারে দাড়িয়ে থাকা ব্যাক্তিদের সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুঁয়াপুর গ্রামের বাসিন্দা সুশান্ত সেন, সিন্টু ঘোষ, জিতেন পূজারী, নামে তিন ব্যক্তির। আহত হয় প্রায় ৫ জন। দ্রুত স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।   


সেখানে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায়  তাদের পাঠানো হয় কলকাতায়।ওই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ আসে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করতে পারেনি।ঘাতক ট্রাকটির সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে।পুলিশ তিনটি মৃতদেহ উদ্ধার করে শনিবার ঘাটাল মহকুমা হাসপাতালের  মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়,সেই সঙ্গে কি কারনে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।ওই ঘটনার ফলে

শনিবার সকাল থেকে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.