ভাজপা বিধায়কের মুরগি বিলি, নির্বাচনী বিধি ভঙ্গ - The News Lion

ভাজপা বিধায়কের মুরগি বিলি, নির্বাচনী বিধি ভঙ্গ

 


দি নিউজ লায়নঃ     নির্বাচনী বিধি ভঙ্গ করে মুরগি বিলি করলেন মাদারিহাট এর ভাজপা বিধায়ক মনোজ টিজ্ঞা। অথচ অভিযোগ দায়ের হলেও কোনো রকম ব্যবস্থা মঙ্গলবার রাত পর্যন্ত নেয় নি নির্বাচন কমিশন। 

 আলিপুরদুয়ার জেলা  তৃণমূল সভাপতি মৃদুল  মৃদুল গোস্বামী বলেন,  "মাদারিহাট এর ভাজপা বিধায়ক মনোজ টিজ্ঞা নির্বাচনী বিধি ভঙ্গ করে ভোটারদের মুরগির-ছানা বিলি করেছেন। আমরা বীরপাড়া থানাতে সেই ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছি।


 তবুও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না। অথচ অনেকদিন আগে থেকে আলিপুরদুয়ার শহরে লাগিয়ে রাখা তৃণমূলের পতাকা গুলো খুলে নেওয়া হচ্ছে। এই ঘটনা থেকেই বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশন কিভাবে কাজ করছে।" উল্লেখ্য রবিবার বীরপাড়ার বন্ধ বান্দাপানি চা বাগানে মুরগির ছানা বিতরণ করার অভিযোগ উঠেছে মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞার বিরুদ্ধে। মুরগির ছানা বিতরনের খবর পাওয়ার পরেই বীরপাড়া থানাতে মনোজের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা।


 কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন কার্যত কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি বলে অভিযোগ তৃণমূল । যদিও এ বিষয়ে মনোজ টিজ্ঞা  বলেন, "একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা ওই এলাকায় মুরগির-ছানা বিতরণ করছিল। ওই সময় আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম। আমাকে অনুরোধ করায় আমি দাঁড়িয়ে ছিলাম মাত্র। এই ঘটনার সঙ্গে আমি সরাসরি কোনো ভাবে যুক্ত নয়।" বিষয়টি নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের ফোন করা হলেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.