বিধায়কের বিরুদ্ধে হামলার প্রতিবাদে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন তৃণমূলের - The News Lion

বিধায়কের বিরুদ্ধে হামলার প্রতিবাদে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন তৃণমূলের

 


দি নিউজ লায়নঃ     বুধবার সন্ধ্যায় কোচবিহারের শীতলখুচি বিধানসভার তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের ওপর  ভাজপার হামলার প্রতিবাদে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিল কোচবিহার জেলা তৃণমূল। উপস্থিত ছিলেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। এসসি এসটি এবং ওবিসি সেলের সভাপতি রাহুল রায়, শহর ব্লক তৃণমূল সভাপতি নিরঞ্জন দত্ত সহ অন্যান্যরা। পার্থ প্রতিম রায় বলেন, মোট 18 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে। 


 বুধবার  মাথাভাঙ্গা 1 নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার গেন্দুকুড়ি হরিবাসরে তৃণমূলের কর্মীদের নিয়ে সভার সময় অতর্কিতভাবে বোমাবাজি হয় এবং বিধায়কের গাড়িতে হামলা চালায় ভাজপা। 

 পঞ্চাশের বেশি বাইক মোটরবাইক ভাঙচুর হয়েছে এবং জখম হন 30 এর বেশী তৃণমূল কর্মী।


 হিতেন বর্মন বলেন অতর্কিত আক্রমণের ফলে কর্মীরা ছন্নছাড়া হয়ে যায়। গাড়ির উপরে লাগাতার হামলা চালায় ভাজপা আশ্রিত দুষ্কৃতী। শুধু তাই নয় কর্মীদের মোটর বাইক সাইকেল গুলিকে ভেঙে ফেলা হয় তাদের মাধ্যমে।পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার তীব্র নিন্দা করেন জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়। পার্থ বাবু বলেন, সন্ত্রাস করে ভয় দেখিয়ে এলাকার মানুষের থেকে ভোট লুট করার চেষ্টা চালাচ্ছে ভাজপা। এর যোগ্য জবাব মানুষ অবশ্যই দেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.