পুর প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ, আও একাধিক পদ থেকেও সরতে হবে তাঁকে - The News Lion

পুর প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ, আও একাধিক পদ থেকেও সরতে হবে তাঁকে

 


দি নিউজ লায়নঃ     পুর প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ, আও একাধিক পদ থেকেও সরতে হবে তাঁকে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হোয়ায় আপাতত নির্বাচন কমিশনের নিয়ম বিধি মেনে চলতে হবে। আর সেই অনুযায়ীই ফিরহাদ হাকিমকে সরতে হচ্ছে একাধিক পদ থেকে। কেএমডিএর চেয়ারম্যান, নব দিগন্তের চেয়ারম্যান, ফুরফুরা শরিফের উন্নয়ন পর্ষদের পদও ছাড়তে হচ্ছে তাঁকে। পুরদপ্তর সূত্রে খবর, কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান পদে ফিরহাদ ইস্তফা দিতেই রাজ্য সরকার মনোনীত বোর্ড যেমন ভেঙে যাবে, তেমনই ১৪৪টি ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলরদের কো-অর্ডিনেটর পদটিও লুপ্ত হয়ে যাবে।


স্বভাবতই ফিরহাদের এক ইস্তফার জেরেই ভোটের প্রস্তুতির মধ্যেই মহানগরে ডান-বাম সমস্ত দলের প্রাক্তন কাউন্সিলররা সরকারি তকমা ‘কো-অর্ডিনেটর’ পদ হারাচ্ছেন। বোর্ড ভেঙে গেলে প্রশাসকমণ্ডলীর সদস্য ও ১৬ জন বরো কো-অর্ডিনেটরের গাড়ি ও সরকারি সুযোগ সুবিধাও প্রত্যাহার করবে পুরসভা। বিধানসভা ভোটের ৭৫ দিন পরে কলকাতায় পুরসভা ভোট না হওয়া পর্যন্ত ১৪৪টি ওয়ার্ডেই পুরপ্রতিনিধি থাকছেন না। 


যদিও শনিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, “নির্বাচনী আইন মেনে মনোনয়ন জমা দেওয়ার আগে সরকার মনোনীত কোনও পদে থাকা যাবে না। তাই ভারপ্রাপ্ত মেয়রের পদ-সহ মুখ্যমন্ত্রীর মনোনীত সমস্ত পদে ইস্তফা দিতে শুরু করেছি।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.