গৌতম দেবের সঙ্গে সৌজন্যতা বিনিময় শঙ্করের - The News Lion

গৌতম দেবের সঙ্গে সৌজন্যতা বিনিময় শঙ্করের

 


দি নিউজ লায়নঃ     গৌতম দেবের সঙ্গে সৌজন্যতা বিনিময় শঙ্করের। রবিবার সকালে প্রচারে মাঝে এক প্রকার না জানিয়েই হামলে পড়লেন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে শিলিগুড়ি বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। যদিও অনঅভিজ্ঞ ও বয়সে ছোট বিজেপি নেতার অর্তকিত আগমনকে স্বাচ্ছন্দ্যেই নিলেন গৌতম দেব। জানিয়ে দিলেন এতগুলো পর্যায়ে এই রাজ্যে নির্বাচন হবে তা তো বোঝার কথা নয়। 


আমি অনেক আগে থেকেই জনসংযোগে নেমেছি।করোনার হয়েছে তার ওপর কো মরর্বিটি শরীরে ক্লান্ত হয়। তবে যুদ্ধ জয়ের আগে লড়াইয়ের ময়দানে এক কিঞ্চিৎ ছাড়ছেন না ইঙ্গিতে সে বার্তাই দেন অভিজ্ঞ রাজনৈতিক বিদ প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এদিকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষকে সাক্ষাতের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান এটা শুধুই সৌজন্যতামূলক সাক্ষাৎ। 


 গৌতম দা আমার থেকে অভিজ্ঞ রাজনীতিতে, ছোট থেকেই আমাকে চেনেন। ওনার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি জানতে পেরেছি উনি তখন বাড়ি আছেন তাই ওনার বাড়িতে গিয়ে দেখা করি। করোনার পর শরীর কেমন আছে এইসব  কথা হয়। ওনার প্রতিমুহূর্তে নতুন নতুন কিছু করা, সে গান হোক লেখালেখি এইসবের উদ্যম আমার খুব ভালো লাগে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.