বাগনানে লক্ষী পেঁচা উদ্ধার - The News Lion

বাগনানে লক্ষী পেঁচা উদ্ধার

 




দি নিউজ লায়নঃ     জাতীয় সড়কের পাশে আহত অবস্থায় পড়ে থাকা একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করল বাগনান এন ডি ব্লকের বাসিন্দা চিত্রক প্রামানিক। জানা গেছে মঙ্গলবার রাতে ১৬ নং জাতীয় সড়কে বাগনানের মানকুড় মোড়ে আহত অবস্থায় একটি লক্ষ্মী পেঁচা কে পড়ে থাকতে দেখে চিত্রক। 


পড় সে  আহত পেঁচাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে পেঁচাটিকে সেবা শ্রুশুষা করে তাকে পরিবেশে ছেড়ে দেয়। চিত্রক জানান যেভাবে পেঁচাটি রাস্তার পাশে পড়ে ছিল তাতে তার বিপদ হতে পারত। আর সেই বিপদের হাত থেকে তাকে বাঁচাতে আমি পেঁচাটিকে বাড়িতে নিয়ে এসেছিলাম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.