নয়ানজুলিতে ট্রাক্টর চাপা পড়ে চালকের মৃত্যু - The News Lion

নয়ানজুলিতে ট্রাক্টর চাপা পড়ে চালকের মৃত্যু

 


দি নিউজ লায়নঃ      নয়ানজুলিতে ধান বোঝাই ট্রাক্টর উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু ঘটলো বিকেলে বড়ঞা-বেলগ্রাম গ্রামীণ সড়কের বড়ঞা থানার জালিবাগানের কাছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বড়ভাই মুর্মু(২৫)। বাড়ি পার্শ্ববর্তী মল্লারপুর থানার চাঁদপুর গ্রামে। 


পুলিস দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ধান সহ ট্রাক্টর আটক করেছে পুলিস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চালক ধান বোঝাই করে ট্রাক্টর নিয়ে বড়ঞা থেকে বেলগ্রামের দিকে যাচ্ছিলেন। সেইসময় রাস্তার বাঁক ঘোরার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি নয়ানজুলিতে উল্টে যায়। তার তলায় চাপা পড়ে যায় চালক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.