হাওড়া থানা এলাকায় মন্দিরে ও মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি
দি নিউজ লায়নঃ বুধবার গভীর রাতে হাওড়া থানার অন্তর্গত হাট লেন ও রামেশ্বর মালিয়া লেন এলাকায় পৃথক দুটি চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, হাট লেনের একটি মোবাইল ফোনের দোকানে চুরি হয় নগদ সহ বেশ কিছু দামি মোবাইল। দোকান মালিক কৃষ্ণ প্রসাদ সকালে ঘটনার কথা জানতে পারেন। তাঁর অভিযোগ, ঘটনাটি ঘটে রাত দুটো থেকে তিনটের মধ্যে। নগদ প্রায় ৩০ হাজার টাকা সহ বেশ কিছু ফোর-জি মোবাইল হ্যান্ডসেট দোকান থেকে চুরি হয়।
এই ঘটনায় হাওড়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ।এই ঘটনার পাশাপাশি হাওড়া থানার অন্তর্গত রামেশ্বর মালিয়া লেনের একটি মন্দিরেও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। জানা গেছে, বাবা লোকনাথ শিব মন্দির থেকে প্রণামী বাক্স সহ চুরি হয় গোপালের মূর্তি।এলাকার স্থানীয় বাসিন্দারা হাওড়া থানায় অভিযোগ জানিয়েছেন। ওই এলাকার সিসিটিভি পরীক্ষা করে দেখা হচ্ছে। দুষ্কৃতিরা এখনও কেউ ধরা পড়েনি। তদন্ত শুরু হয়েছে।

Post a Comment