সপ্তাহখানেকেই মহোভঙ্গ, অসম্মানিত বাচ্চু ফের তৃণমূলে ফিরছেন
দি নিউজ লায়নঃ সপ্তাহখানেকের মধ্যেই মোহভঙ্গ বাচ্চুর।যোগ্য সম্মান না পেয়ে ফের তৃণমূলের পথে বাচ্চু হাঁসদা। বাচ্চুর অভিযোগ, ভাজপায় যোগদান করার পর যোগ্য সম্মান ও মর্যাদা পাননি। এমনকি যোগদানের ৬ দিন পেরিয়ে গেলেও জেলা নেতৃতত্বের কেউ যোগাযোগ করেনি। সেই আক্ষেপ থেকে পুরনো দল তৃণমূলে যোগদান করতে চলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা।
বুধবার তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি গৌতম দাস ও রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষের হাত ধরেই ভাজপা ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন বাচ্চু হাঁসদা। ইতিমধ্যেই তৃণমূলের জেলা সভাপতি সহ অন্যান্য জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বাচ্চু হাঁসদা। আগামীকালই তিনি যোগদান করবেন তৃণমূলে বলে জানিয়েছেন। প্রসঙ্গত, গত ১০ ই মার্চ কলকাতার হেস্টিংসে ভাজপার রাজ্য কার্যালয়ে গিয়ে তৃণমূল ছেড়ে ভাজপায় যোগদান করেন তৎকালীন মন্ত্রী তথা তপনের তৃণমূল বিধায়ক বাচ্চু হাঁসদা।
ভাজপা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজীব ব্যানার্জি ও মুকুল রায়ের হাত থেকে বিজেপির দলীয় পতাকা নেন বাচ্চুবাবু। মূলত, তিনি এবারে তপন বিধানসভা থেকে তৃণমূলের টিকিট না পেয়ে ভাজপাতে যোগদান করেছিলেন অভিমানে। এদিকে ভাজপাতে যোগদানের প্রায় এক সপ্তাহ পরেও ভাজপার জেলা নেতৃত্বরা তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি। শুধুমাত্র একদিন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ফোনে যোগাযোগ করেছিলেন। এদিকে বিজেপিতে যোগদানের সাতদিন পরও কেউ কোনো খোঁজ না নেওয়াতে অভিমানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন বাচ্চু হাঁসদা। সবকিছু ঠিক থাকলে আগামীকালই তিনি তৃণমূলে যোগদান করবেন বলে জানা গেছে।

Post a Comment