ইট ভাটায় কাজ করতে গিয়ে দেয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু - The News Lion

ইট ভাটায় কাজ করতে গিয়ে দেয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

 


দি নিউজ লায়নঃ    ইট ভাটায় কাজ করতে গিয়ে দেয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আরো এক শ্রমিক ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশীপাড়া থানা এলাকায়। মৃত শ্রমিকের নাম লক্ষণ পাল, 40। সূত্রের খবর নদীয়ার নাকাশিপাড়া থানার শিবপুর ইটভাটায় প্রতিদিনের মত কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু হঠাৎ কাজ করতে করতে আচমকা একটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।


 বাকিরা কোন রকমে পালিয়ে গেল দেয়াল চাপা পড়ে দুই শ্রমিকে। অন্যান্য শ্রমিকরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা লক্ষণ পাল কে মৃত বলে ঘোষণা করে। অবস্থার অবনতি দেখে আরো এক শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনা পরিপ্রেক্ষিতে মৃত শ্রমিকের পরিবারে ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন।


 তাদের দাবি ইটভাটার মালিকের গাফিলতির ফলেই তাদের পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে। তারা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ এসে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনও ভাটা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.