মুখ্যমন্ত্রীর আহত ঘটনায় নিয়ে এবার মুখ খুললেন শিশির অধিকারী - The News Lion

মুখ্যমন্ত্রীর আহত ঘটনায় নিয়ে এবার মুখ খুললেন শিশির অধিকারী

 


দি নিউজ লায়নঃ      মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় নিয়ে এবার মুখ খুললেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন। 


এরপর তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। উনি আহত হয়েছেন শুনে ভীষণ খারাপ লাগছে। তবে তার সঠিক তদন্ত হওয়া উচিত এবং অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের কঠোর শাস্তি দেওয়া উচিত।’’


তিনি আরও বলেন, "রাস্তার ধারে খুঁটিতে লেগেই বিপত্তি। নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্র জানে না। নন্দীগ্রামের মানুষ আন্দোলন করতে জানেন। নিরাপত্তারক্ষীদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। দ্রুত সুস্থ হয়ে তিনি আবার নন্দীগ্রামে আসুন।" 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.