নন্দীগ্রামে অস্ত্র কারখানা
দি নিউজ লায়নঃ নন্দীগ্রামে অস্ত্র কারখানা। লেদ কারখানার আড়ালে বেআইনি অস্ত্র তৈরীর কারখানার হদিশ পেল পুলিশ। মঙ্গলবার ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। তৃণমূলের অভিযোগ নন্দীগ্রাম দখল করতে অস্ত্র মজুত করছে ভাজপা। অস্ত্র কারখানার নেপথ্যে তারাই রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম - ১ ব্লকের হাজরাকাটার হোসেনপুর এলাকায় দীর্ঘদিনের লেদ কারখানা আছে এই এলাকার বাসিন্দা সেখ হাকিমুদ্দিন।সেখানেই গোপনে গড়ে উঠেছিলো অস্ত্র কারখানা।গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে আচমকা অভিযান চালায়।পুলিশ সুত্রে জানা গেছে অভিযানে পুলিশের হাতে কয়েকটি সম্পূর্ন ও কয়েকটি অসম্পূর্ন পিস্তল উদ্ধার হয়েছে।এগুলি সেখানে তৈরী হয়েছিলো বলে জানা গেছে।
এর পরেই লেদ কারখানার মালিক সেখ হাকিমুদ্দিন ও তার স্ত্রীকে আটক করে পুলিশ।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার প্রয়ীন প্রকাশ জানিয়েছেন নির্বাচনের দিনক্ষন ঘোষনার পর থেকেই জেলা জুড়ে আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে পুলিশ।এর মধ্যেই নন্দীগ্রামে এই লেদ কারখানায় অস্ত্র তৈরীর খবর পেয়ে অভিযান চালানো হয়েছে।দুই জনকে আটক করে জিজ্ঞসাবাদ শুরু হয়েছে।

Post a Comment