বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য শিবির
দি নিউজ লায়ন; নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে হাওড়া জেলা প্রশাসন। নির্বাচনের ভোটারদের ভোট দেওয়া সুনিশ্চিত করতে ইতিমধ্যে সব রকম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। শুধু সাধারণ ভোটার নয় পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য বিশেষ উদ্যোগ নিল জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য উলুবেড়িয়ার কাটিলা আশা ভবন সেন্টারে এক বিশেষ শিবিরের আয়োজন করল হাওড়া জেলা প্রশাসন। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলার ডিএমডিসি আসিফা আব্বাস, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রি শেখর দে, উলুবেড়িয়া ২ নং ব্লকের বিডিও অতনু দাস প্রমূখ।
এদিনের এই শিবিরে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের কিভাবে ইভিএম ভিভিপ্যাট মেশিনের মাধ্যমে ভোট দেওয়া যাবে সেটা হাতে কলমে দেখান আধিকারিকরা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য এই বিশেষ শিবিরের আয়োজন করায় খুশি বিশেষ চাহিদা সম্পন্ন ভোটাররা। তাদের মতে এই ধরনের শিবিরের পর আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল।

Post a Comment