নির্বাচনী সময়তে ছাত্রদের সাম্প্রদায়িক সঙ্কীর্ণ শক্তির বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামার নির্দেশ গৌতমের
দি নিউজ লায়নঃ বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান মহিলাদের।একটি ওয়ার্ড থেকে ৩০জন মহিলা বিজেপি প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের হাত ধরে তৃনমূল দলীয় পতাকা তুলে নেন। শিলগুড়ি ৩৩ওয়ার্ড ডাবগ্রাম ফুলবাড়ি অন্তর্গত এই এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি তৃনমূল প্রার্থী গৌতম দেব। সেখানে গিয়েই দলীয় কর্মীদের কাছে মহিলারা তৃনমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন সেকথা জানতে পারেন।
প্রাক্তন মন্ত্রীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেওয়ার একটা সুপ্ত বাসনা ছিল মহিলাদের। সেকথা জেনেই মহিলাদের সঙ্গে যোগাযোগ করে তাদের নিজ হাতে দলীয় পতাকা তুলে দেন সদ্য প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। পাশাপাশি এদিন একই সঙ্গে ছাত্রদের সঙ্গেও সভা করে তাদের মেরুদন্ড সোজা রেখে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন একসময়ের ছাত্র নেতা গৌতম।
দার্জিলিং জেলা তৃনমূল ছাত্র পরিষদের সঙ্গে সভার শুরু থেকেই সদ্য প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে দেখা যায় এদিন একেবারে ভিন্ন রুপে। ছাত্র রাজনীতির যুবকের মতই তার কন্ঠে ছিল উদ্যম। ছাত্রদের রাজনীতিতে আরও সক্রিয় হওয়ায় নির্দেশ দেন তিনি। পাশাপাশি সমাজ বদলে, সাম্প্রদায়িক সঙ্কীর্ণতার বিরুদ্ধে ছাত্রদেরই সবার আগে রুখে যাওয়ার কথা জানান।মনে করিয়ে দেন ইতিহাসে ছাত্র আন্দোলনই বদলের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে।

Post a Comment