তৃণমূল নেতার বাড়িতে জোর করে বিজেপির পতাকা! প্রতিবাদ করায় কাউন্সিলরের মেয়েকে ধারালো অস্ত্রের কোপ - The News Lion

তৃণমূল নেতার বাড়িতে জোর করে বিজেপির পতাকা! প্রতিবাদ করায় কাউন্সিলরের মেয়েকে ধারালো অস্ত্রের কোপ

 


দি নিউজ লায়নঃ   তৃণমূল নেতার বাড়িতে জোর করে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হল নরেন্দ্রপুর। রাজপুর সোনারপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলরের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা ফাটিয়ে দিল ভাজপার দুষ্কৃতিরা। আক্রান্তের নাম শ্রেয়শ্রী মণ্ডল।


জানা গিয়েছে, শনিবার রাতে তৃণমূল নেতার বাড়িতে বিজেপির পতাকা লাগানো হচ্ছিল। সেই সময় শ্রেয়শ্রী বাধা দিতে গেলে, তাঁকে আচমকাই ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর পরিবারের লোকজন তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তাঁর মাথার বাঁদিকে আটটি সেলাই পরে। এরপরই উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি।


 নরেন্দ্রপুর টাউন তৃণমূল কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে নরেন্দ্রপুর থানার সামনে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখতে থাকেন। এর পরেই নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে বিজেপি নেতা রণজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে।ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। 


ওই প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে যান সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান নজরুল আলি মণ্ডল।  তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। তাই ঘটনাস্থলে আবারও নরেন্দ্রপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী সেখানে যেতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিশ কর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.