কাঁথির সাবাজপুরে সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা, ভাঙচুর
দি নিউজ লায়নঃ কাঁথির সাবাজপুরে সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা, ভাঙচুর। প্রথম দফার ভোটের দিনই নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল৷ গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে। ঘটনায় সৌমেন্দুর গাড়ির চালক গুরুতর জখম হয়েছেন৷
এই ঘটনায় সৌমেন্দু অধিকারী বলেছেন, সাবাজপুর বুথে রিগিং করছিল তৃণমূল। সেখানে যেতেই গাড়িতে হামলা চালানো হয়। গাড়ির চালকের অভিযোগ, গাড়িতে পাথর দিয়ে আঘাত করা হয়। তাঁকে মারধর করা হয়। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। গাড়ি থেকে নেমে সৌমেন্দু ভোট কেন্দ্রের দিকে যাওয়ার পরই হামলা চালানো হয়।

Post a Comment