মোদী তুমি খারাপ লোক তোমার মাথায় উকুন হোক, পুরুলিয়া রোড শো থেকে উঠল স্লোগান
দি নিউজ লায়নঃ পুরুলিয়া রোড শো থেকে উঠল স্লোগান। মোদী তুমি খারাপ লোক তোমার মাথায় উকুন হোক। এই স্লোগানে উচ্ছসিত্ব ভিড় দেখলো পুরুলিয়া। মঙ্গলবার বিকেলে জেলা তৃণমুলের তরফে একটি রোড শো করা হয়। সেই রোড শো তে দিদির দুতের উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগীয় মন্ত্রী ব্রাত্য বসু।
এদিন পুরুলিয়ার শহরের ধবঘাটা থেকে অলঙ্গিডাঙ্গা মোড় থেকে ট্যাক্সি স্ট্যান্ডে মিছিল পৌছায়। এদিন বিকাল তিনটেও ফাল্গুনের চড়া রোদেও ব্যানার–বেলুনে তৃণমূলের রঙিন রোড শো–তে জনতার ঢল নামে। ব্যান্ড পার্টি থেকে, সানাইয়ের সুরে দেশাত্ববোধক গানের সুরে উচ্ছসিত জনতার ঢল নামে। তাছাড়াও খেলা হবে’ও ‘দিদিমণি তোমাই চাই’ গানে রীতিমত উচ্ছ্বাস দেখা যায় যুবকদের।
এদিন রোড শো থেকে ব্রাত্য বসু বলেন, “জেলার এমপিকে আপনারা দেখতে পান না এই এলাকায়। এবার ঘরের ছেলে আপনাদের এমএলএ হবে।” অন্যদিকে মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়।

Post a Comment