হাওড়ায় বৈশালীর প্রচারে নাড্ডা, গেলেন বেলুড় মঠেও - The News Lion

হাওড়ায় বৈশালীর প্রচারে নাড্ডা, গেলেন বেলুড় মঠেও

 


দি নিউজ লায়নঃ  হাওড়ায় ভোট প্রচার ও সাংগঠনিক কাজে এসে বেলুড় মঠ দর্শন করে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বুধবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ বেলুড় মঠে আসেন তিনি। এরপর মঠ ঘুরে দেখেন। মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন। 


এরপর ৪টে ৫০ মিনিট নাগাদ তিনি বেলুড় মঠ থেকে বেরিয়ে বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার সমর্থনে এক রোড শো'তে অংশ নেন। বেলুড় মঠ বাসস্ট্যান্ড থেকে বালিখাল পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো হয়। বালি কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকেরা এতে অংশ নেন। প্রথমে বালিখাল থেকে বেলুড় মঠ পর্যন্ত ওই রোড শো হওয়ার কথা থাকলেও পরে কর্মসূচির সামান্য পরিবর্তন হয়।


 এদিন শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার ইছাপুর জলের ট্যাঙ্ক মোড় সংলগ্ন আর ডি প্যালেসে দলের নেতৃত্বকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করারও কথা রয়েছে তাঁর। এরপরই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার এই সফর উপলক্ষে লিলুয়ায় মাতোয়ালা চৌরাস্তার কাছেই আরপিএফ গ্রাউন্ডে অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.