বিজেপিতে যোগ দিলেন বাচ্চু হাঁসদা - The News Lion

বিজেপিতে যোগ দিলেন বাচ্চু হাঁসদা

 


দি নিউজ লায়নঃ       মমতার মনোনয়নের দিনে একঝাঁক তৃণমূল নেতা-কর্মী-বিধায়ক ঘাসফুল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন।  বিজেপিতে গেন বাচ্চু হাঁসদা। তিনি তপনের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী। এরই পাশাপাশি বিজেপিতে যোগ দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্তও। 


পানিহাটি পুর প্রশাসকমণ্ডলীর ২ সদস্যও বিজেপিতে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে কলকাতায় দলের হেস্টিংসের কার্যালয়ে এই মেগা যোগদান পর্ব চলে।  বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাচ্চু হাঁসদার হাতে দলের পতাকা তুলে দিয়ে তাঁকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন। 


 বিজেপিতে যোগ দিয়েই পুরনো দল তৃণমূল সম্পর্কে বিষোদগার করেছেন বাচ্চু হাঁসদা। বাচ্চু হাঁসদার পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দিয়েছেন নদিয়ার তৃণমূল বিধায়ক গৌরীশঙ্কর দত্তও। এদিন ছেলেকে সঙ্গে নিয়েই বিজেপিতে যোগ দিয়েছেন গৌরীশঙ্কর দত্ত। এছাড়াও নদিয়া জেলার আরও বেশ কয়েকজন তৃণমূল নেতাও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.