রঙ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখনে যুক্তরা রঙ দেখেনা, পেটের তাগিদে রঙ মাখাই কাজ তাদের - The News Lion

রঙ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখনে যুক্তরা রঙ দেখেনা, পেটের তাগিদে রঙ মাখাই কাজ তাদের

 


দি নিউজ লায়নঃ    ওরা দেখেনা কোনও রাজনৈতিক রঙ। ওরা দেখেনা বিজেপি,টিএমসি কিম্বা সিপিআই(এম) কারা কি?এখন ওরা সকাল থেকে নাওয়া খাওয়া ভুলে বিভিন্ন রঙ দিয়ে ভিন্ন ভিন্ন  রাজনৈতিক দলের হয়ে দেওয়াল লিখনে ব্যস্ত। ""পেট যে বড় বালাই""-যদিও নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন আগে থেকেই। সমস্ত রাজনৈতিক দলের প্রচার চলছে।




যদিও বিজেপি বা বাম,কংগ্রেস,আই এস এফ জোটের প্রার্থীদের নাম  এখনও পশ্চিম বর্ধমান জেলার ৯ টি আসনে ঘোষণা  হতে বাকি।কিন্তু তাতে কি?দেওয়াল দখলের জন্য  বিজেপি ও সিপিএম কংগ্রেস জোট দেওয়ালে প্রতীক চিহ্ন এঁকে ছড়া লিখতে শুরু করেছে।আর তাতেই লক্ষী ফিরেছে  শিল্পী সোমু, শিল্পী নির্মলদের সংসারে।লকডাউনের জেরে দীর্ঘ একবছর নিদারুণ যন্ত্রণা ভোগ করতে হয়েছে।তারপরে এখন নির্বাচনের ঘন্টা বাজতেই তারাও দুটো অর্থের মুখ দেখতে পেয়েছে।


স্বাভাবিকভাবেই তাই সকালের ঠান্ডা বাতাবরণ বা দুপুরের চড়া খরতাপ কে উপেক্ষা করেই তারা কোনও দেওয়ালে পদ্ম, কোনও দেওয়ালে জোড়াফুল আবার কোথাও কোথাও তারা-হাতুড়ি-কাস্তে এঁকে দুটো টাকা উপার্জনে মনযোগী। রাজনৈতিক নেতারাও বলছেন এরা কোনও রঙের নন।এরা শিল্পী। আর শিল্পীর যে কোনও জাত হয়না তার শিল্পকর্মই যে তার পরিচয় এই বিভিন্ন দলের দেওয়াল লিখনে একই শিল্পীর তুলির টানেই তা স্পষ্ট।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.