মহাশিবরাত্রিতে হলদিয়ায় নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়নপত্র জমা দিতে পারেন তৃণমূল নেত্রী
দি নিউজ লায়নঃ ১১ মার্চ, মহাশিবরাত্রির দিন বেলা ১২টায় হলদিয়ায় নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই নির্ঘণ্ট অনুযায়ী, ১ এপ্রিল ভোট নন্দীগ্রামে।
সেখানে তৃণমূল নেত্রীকে ৫০ হাজার ভোটের হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু। তিনি বলেছিলেন, 'একটাই কেন্দ্র থেকে দাঁড়াতে হবে। নন্দীগ্রাম ও ভবানীপুর- দু'টি জায়গা থেকে দাঁড়াতে পারবেন না।'

Post a Comment