নির্বাচন কমিশন বিজেপির দলদাসে পরিণত হয়েছে , উজ্জ্বল পাত্র
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের দুই বিএল ও কর্মী অপর্ণা মণ্ডল ও অনুরাধা বৈরাগী ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝাড়গ্রাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সহ বিজেপির সংকল্প পত্র ভোটারদের হাতে তুলে দেন এবং বিজেপিকে ভোট দিতে বলেন বলে বিষয় টি জানতে পারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
ওই দুই জন বি এল ও অপর্ণা মণ্ডল ও অনুরাধা বৈরাগী ওই ওয়ার্ডের বাসিন্দা অঞ্জনা ভুঁই এর হাতে ভোটার স্লিপ ও বিজেপির সংকল্প পত্র দেওয়ার সময় হাতে নাতে তাদের ধরে ফেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এরপর ওই দুই জন বিএলও কে আটকে রেখে ঝাড়গ্রাম জেলার নির্বাচন আধিকারিক এর কাছে তৃনমূলের পক্ষ থেকে ওই দুই জনের বিরুদ্ধে অভিযোগ করেন।অভিযোগ পাওয়ার পর ঝাড়গ্রাম জেলার নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে আধিকারিকরা ঘটনা স্থলে গিয়ে ওই ঘটনার ভিডিও গ্রাফি করে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
ঘোড়া ধরা এলাকার বাসিন্দা অঞ্জনা ভুঁই বলেন আমাকে ভোটার স্লিপ এর পাশাপাশি মোদীর ছবি সম্বলিত বিজেপির সংকল্প পত্র দেওয়া হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের নেতা উজ্জ্বল পাত্র বলেন নির্বাচন কমিশন বিজেপির দলদাসে পরিণত হয়েছে। যা আমরা আগে ও বলেছি।যা বৃহস্পতিবার রাতে প্রমাণিত হলো।আমরা ওই দুই জন নির্বাচন কমিশনের বিএলও কর্মী কে তাদের পদ থেকে সরানোর ও তাদের কে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছি।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের ঘোরাধরা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে ঝাড়গ্রাম জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

Post a Comment