বাংলায় ডবল ইঞ্জিন সরকার দরকার, ব্রিগেডের মঞ্চে শুভেন্দু
দি নিউজ লায়নঃ আজ ব্রিগেডে গেয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ঐতিহাসিক ব্রিগেড যাঁরা ভরিয়েছেন, সেই গণদেবতাকে প্রণাম। টিম বেঙ্গল বিজেপিকে আন্তরিক শুভেচ্ছা। ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার দরকার। তৃণমূলকে উপরে ফেলতে হবে। তৃণমূল আর রাজনৈতিক দল নয়। প্রাইভেট কোম্পানি, ওখানে চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যানেজিং ডিরেক্টর তোলাবাজ ভাইপো। কাটমানি-সিন্ডিকেট-তোলাবাজি তুলতে না পারলে বাংলা পিছোবে।২১ বছর তৃণমূল কংগ্রেসে ছিলাম।যাঁদের মেরুদণ্ড আছে, তাঁরা ওই দলে থাকতে পারবেন না।
মিঠুনদা ব্রিগেডে এসেছেন, বাংলাকে উদ্ধার করতে, আগামী প্রজন্মের ধ্বংস হওয়া থেকে আটকাতে। এখানে হজবরল জোট হয়েছে। আজ এখানে যাঁরা বসে সবাই রাজনৈতিকভাবে পরিচিত। জনগণের দ্বারা পরীক্ষিতরাই এখানে এসেছেন। তৃণমূল ফিরে এলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে। তিন কোটি মানুষের টাকা প্রতারিত হয়েছে চিটফান্ডে। এই তিনকোটি মানুষ বিজেপিকে ভোট দিন। আপনাদের অর্থ একমাত্র বিজেপিই ফিরিয়ে দিতে পারে।
‘মাননীয়া ৫০০ কোটি টাকা দিয়ে বুদ্ধি কিনেছেন। দিদিকে বলো-র ফোন এখন বন্ধ হয়ে গিয়েছে।

Post a Comment