মুখ‍্যমন্ত্রীর জনসভা কার্যত বয়কট করল পুরুলিয়ার বলরামপুর - The News Lion

মুখ‍্যমন্ত্রীর জনসভা কার্যত বয়কট করল পুরুলিয়ার বলরামপুর

 



দি নিউজ লায়নঃ    পুরুলিয়ায় যোগীর ফ্লপ শো! উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রীর জনসভা কার্যত বয়কট করল পুরুলিয়ার বলরামপুর। যোগীর সভায় মেরেকেটে হাজারখানেক লোক ও জড়ো করতে পারলো না ভাজপা। ফাঁকা মাঠে আবোল তাবোল বকে 15 মিনিটের মধ্যে সভা শেষ করে মঞ্চ ছাড়লেন আদিত্যনাথ।  

ব্যবধানটা মাত্র 24 ঘন্টার। পুরুলিয়ার বলরামপুরের মাইসির মাঠে জনসভা মমতার। কানায় কানায় পূর্ণ মাঠ। এমনকি মাঠের বাইরে কয়েক হাজার কর্মী-সমর্থকের ভিড়। এর ঠিক বিপরীত ছবি দেখা গেল মঙ্গলবার। বস্তুত আদিত্যনাথের সভাকে কেন্দ্র করে কোনো আগ্রহই ছিলনা বলরামপুরের। ভাজপা নেতাকর্মীদের মধ্যেও তেমন কোনো উৎসাহ চোখে পড়েনি। 


ফলে স্বাভাবিকভাবেই মাঠ ভরানোর জন্য কোন উদ্যোগ দেখা যায়নি। কেন আদিত্যনাথ কে নিয়ে এত অনাগ্রহ? ভাজপা সূত্রে খবর, আদিত্যনাথ প্রতিবারই বাংলায় জনসভা করতে এসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করছেন যা কার্যত তৃণমূলের পক্ষে যাচ্ছে বলে মনে করছেন তারা। কারণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর যেভাবে যোগীর আমলে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে তাতে প্রশ্ন উঠেছে তিনি কিভাবে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন। যা হচ্ছে তা হল তৃণমূল বলার সুযোগ পাচ্ছে যে যোগী নিজের রাজ্য সামলাতে পারেনা সে কিভাবে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনা করছেন।


 ফলে আদিত্যনাথের সভায় উৎসাহ বা আগ্রহ কোনটি থাকছে না। যদিও জেলা তৃণমূলের দাবি, আদতে জঙ্গলমহলে ভাজপার ভাঁওতাবাজি প্রকাশ্যে চলে এসেছে। লোকসভা ভোটে যেভাবে অর্থের বিনিময়ে ভোট কেনা হয়েছিল বা সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়েছিল বিধানসভা ভোটে এই কৌশলে চিঁড়ে ভিজবে না। জঙ্গলমহলের মানুষ অনেক সতর্ক তাই তারা স্বতঃস্ফূর্তভাবে ভাজপাকে বয়কট করছে যে কারণেই যোগী আদিত্যনাথ হোক কিংবা জেপি নাড্ডা অমিত শাহ-কারোর জনসভাতেই সেভাবে লোক জড়ো করতে পারছেনা ভাজপা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.