রাম-বাম একই কথা বলে- বলছেন সদ্য সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদানকারী যুব নেতা শঙ্কর ঘোষ
দি নিউজ লায়নঃ রাম-বাম একই কথা বলে- বলছেন সদ্য সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদানকারী যুব নেতা শঙ্কর ঘোষ। অশোকের পদ্ম শিবিরের সঙ্গে ভোট বেচা কেনার থিওরিই জেলায় বাম যুবদের নীতিভ্রষ্ট করেছে বলছে রাজনৈতিক মহল। শুক্রবার শিলিগুড়ি বিলাসবহুল হোটেলে বিজেপি কেন্দ্র নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়ের হাত ধরে পদ্ম শিবিরে নাম লেখান সদ্য প্রাক্তন জেলা সিপিআইএমের সম্পাদক মন্ডলীর সদস্য অশোক ঘনিষ্ঠ শঙ্কর ঘোষ।
শিলিগুড়ি বাম সেনাপ্রধান অশোক ভট্টাচায্যের প্রতি একাধিক বিস্ফোরক অভিযোগে তুলেই তিন দশকের বাম রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সরাসরি সাম্প্রদায়িক বিজেপি দলে যোগদান করছেন তিনি বলেই জানান। বিজেপিতে নাম লিখিয়েই শঙ্কর ঘোষ বলেন-বাম ও বিজেপি দুই দলই একই কথা বলে।দুটো দলই ক্যাডারবেস। বামপন্থা আন্তর্জাতিকতার কথা বলে তো বিজেপি জাতীয়তাবাদের কথা বলে।আর তার এই বক্তব্যের পর থেকেই শঙ্করের ভোল বদলে শহরের রাজনৈতিক মহলের মন্তব্য অশোক ভট্টাচার্য্যের একান্ত ব্যক্তি স্বার্থ কেন্দ্রীক আসন ধরে রাখার রাজনীতিতে গেরুয়া শিবিরের সঙ্গে ভোট কেনাবেচার থিওরীর জেরেই বাম যুবরা নীতিভ্রষ্ট হয়েছে।
২০১৯এর লোকসভা নির্বাচনে বুথের পোলিং এজেন্ট সহ দলীয় কর্মীদের সমস্ত ভোট রামের ঝুলিতে দেওয়ার হুইপ জারি করেন অশোকবাবু। যার জেরে বুথে বুথে শূন্য ভোট পায় বামেরা। তার এই অরাজনৈতিক নীতিচ্যুত রাজনৈতিক সমীকরনের জেরেই দলীয় কর্মীরা বুঝে নিয়েছেন রাম ও বাম একই মুদ্রার এপিট-ওপিঠ। শহরের রাজনৈতিক নেতৃত্বরা বলছেন অশোক বাবু বারংবার লোকসভা ও বিধানসভা নির্বাচনে নীতি বিসর্জন দিয়ে পদ্মের সঙ্গে ভোট কেনা বেচার রাজনীতি করেছেন।অন্যদিকে বিজেপিতে গিয়ে অশোকতন্ত্রের ওপর প্রকাশ্যে কুঠারাঘাত হানছে শঙ্কর।
তিনি বলেন -নিজ স্বার্থের জন্য দলীয় নীতির বাইরে যেকোনোরকম সমঝোতায় নেমেছেন অশোক বাবু। শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী অশোকবাবু ও ফুলবাড়ি ডাবগ্রাম কেন্দ্রের প্রার্থী দিলীপ সিংকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন কেউ এক জায়গায় দীর্ঘদিন ধরে দাঁড়াবে জিতে যাবে, আবার কেউ একজায়গায় পরপর হেরে যাবে তবুও প্রার্থী বদল হবে না। এইভাবে বাম রাজনীতিতে যুব ও নতুন প্রজন্মকে কোন সুযোগ না দেওয়ার কঠিন অবসাদে ভুগছে তারা। এদিকে চে গুয়েভারার ট্যাটু বাম যুবনেতার হাতে বিজেপিতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল উঠেছে।

Post a Comment