নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক গৃহবধূ
দি নিউজ লায়নঃ নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক গৃহবধূ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের হল ফুলহার নদীর শংকরটোলা ঘাটে।
পুলিশ জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ গৃহবধূ জুলি মন্ডল(২৬) স্নান করতে বাড়ির পাশের ফুলহর নদীতে যায়। সে সময় নদীর গভীরে তলিয়ে যায় ওই গৃহবধূ। প্রায় দু'ঘণ্টা পর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ জুলি মন্ডলের শ্বশুর বাড়ি ফুলহর নদী লাগোয়া শংকরটোলা বাঁধের কাছে। জুলী মণ্ডল সাঁতার কাটতে জানতো না। এদিন শখ করে নদীতে একাই স্নান করতে নেমে তলিয়ে যায় সে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ বছর আগে পার্থসারথি মন্ডলের সাথে বিয়ে হয় জুলির। তাদের এক ছেলে ও এক মেয়ে। গৃহবধুটির স্বামী পার্থসারথি মন্ডল বর্তমানে আবগারি দপ্তর বাঁকুড়া জেলায় কর্মরত।
মানিকচক থানার পুলিশ জানিয়েছে,মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment