সায়নী ঘোষের প্রচারে বিজেপির তাণ্ডব
দি নিউজ লায়নঃ প্রচারে ব্যাপক সাড়া দেখে সায়নী ঘোষের প্রচারে তাণ্ডব চালাল বিজেপির কর্মী-সমর্থকেরা। বুধবার রানীগঞ্জের এগারা গ্রামে সায়নী ঘোষ প্রচার করতে গিয়েছিলেন। বিকেল থেকে প্রচার শুরু হয়। প্রচার শুরু হতেই গ্রামের যুবতী, গৃহবধূরা ঘর থেকে বেরিয়ে আসে। প্রত্যেকেই সায়নীর সঙ্গে সেলফি তুলতে শুরু করে। গৃহবধুরা সায়নী ঘোষকে জড়িয়েও ধরে।
আর সেটাই চক্ষুশূল হয়ে ওঠে গ্রামের কিছু বিজেপি আশ্রিত যুবক যুবতির। তারা কার্যত মিছিলের সামনে এসে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। সায়নী ঘোষ তাদের কথা শুনে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু বিজেপি যুবক-যুবতীরা কার্যত মিছিলের সামনে এসে অশ্লীল অঙ্গভঙ্গি, গালাগালি কটু কথা বলতে শুরু করে। সংখ্যায় বিজেপি যুবক-যুবতীরা কম ছিল।তৃণমূলীরা সংখ্যায় অনেক বেশি ছিল। অশান্তি শুরু হলে বিজেপি কর্মীরা মার খেত। তাই অশান্তি না চেয়ে সায়নী ঘোষ সেখানে প্রচার শেষ করেন।
তৃণমূল নেতা প্রবোধ রায় জানালেন কয়েক জন ছেলে মেয়ে এসে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করছিল। তারা গালাগালি করছিল। আমরা তাদের সরে যেতে অনুরোধ করি বারবার। কিন্তু তারা উদ্ধত হয়ে বারবার আমাদের প্রার্থীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের ছেলেরাও উত্তেজিত হচ্ছিল। যাতে উত্তেজনা বেশি না বাড়ে। সেই কারণে আমরা মিছিল বন্ধ করি। আমরা খামোকা বিজেপিকে হাইলাইট করতে চাইনা। মানুষ ওদের সমস্ত কীর্তি দেখেছে। এগারা গ্রামের মানুষজন বিচার করবে এবং এর ফলে তৃণমূলের ভালোই হল। মানুষ বিজেপি স্বরূপ বুঝতে পারল।

Post a Comment