একনজরে দেখেনিন বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রের তথ্য
দি নিউজ লায়নঃ
১। নানুর
২০১৬ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বামপ্রার্থী শ্যামলী প্রধান৷ তাঁর প্রাপ্ত ভোট ১,০৪,৩৭৪৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গদাধর হাজরা৷ তাঁর প্রাপ্ত ভোট ৭৮,৬৪৪ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা৷ তাঁর প্রাপ্ত ভোট ১৮,৫০২ হাজার৷ এই বিধানসভা কেন্দ্রটি বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল জিতেছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী রাম প্রসাদ দাস৷
২। সিউড়ি
২০১১ সালে রাজনগর বিধানসভা কেন্দ্রটি অবলুপ্ত হয়। তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক চট্টোপাধ্যায় ৯৪,০৩৬ হাজার ভোট পেয়ে জয়ী হন৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিআই প্রার্থী ডা: রামচন্দ্র ডোম৷ তাঁর প্রাপ্ত ভোট ৬২,২২৮ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রাপ্ত ভোট ৩২,১১২ হাজার৷ এই বিধানসভা কেন্দ্রটি বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় জিতেছেন এই কেন্দ্র থেকে৷ দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডল৷
৩। রামপুরহাট
২০১৬ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী আশীষ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ৮৫,৪৩৫ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি৷ তাঁর প্রাপ্ত ভোট ৬৪, ২৩৬ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন দুধ কুমার মণ্ডল৷ তাঁর প্রাপ্ত ভোট ২৫,৪৮০ হাজার৷ রামপুরহাট বিধানসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় জিতেছেন এই কেন্দ্র থেকে৷ দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডল৷
৪। বোলপুর
২০১৬ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রনাথ সিনহা জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ১,১৩,২৫৮৷ দ্বিতীয় স্থানে ছিলেন আরএসপি প্রার্থী তপন হোর৷ তাঁর প্রাপ্ত ভোট ৬৩,২৩১ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ৷ তাঁর প্রাপ্ত ভোট ১৯,৫৫৩ হাজার৷ বোলপুর বিধানসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল জিতেছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী রাম প্রসাদ দাস৷
৫। নলহাটি
২০১৬ সালে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মইনুদ্দিন সামস জয়ী হন৷ তাঁর প্রাপ্ত ভোট ৮৩,৪১২ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপক চট্টোপাধ্যায়৷ তাঁর প্রাপ্ত ভোট ৭৩,০৮৪ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী অনিল সিংহ৷ তাঁর প্রাপ্ত ভোট ১৯,০৪৬ হাজার৷ নলহাটি বিধানসভা কেন্দ্রটিও বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডলকে হারিয়ে জয়ী হয়েছিলেন।
৬। দুবরাজপুর
২০১৬ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেশ চন্দ্র বাউরি এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ৯৪,৩০৯ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিজয় বাগদি৷ তাঁর প্রাপ্ত ভোট ৫৪,৪১৫ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন রামপ্রসাদ দাস৷ তাঁর প্রাপ্ত ভোট ২৫,২৫৮ হাজার৷ এই কেন্দ্রটিও বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডলকে হারিয়ে জয়ী হয়েছিলেন।
৭। ময়ূরেশ্বর
২০১৬ সালে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ রায় জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ৮৯,২১০ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী অরূপ বাগ৷ তাঁর প্রাপ্ত ভোট ৫০,৪৪০ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন লকেট চট্টোপাধ্যায়৷ তাঁর প্রাপ্ত ভোট ৩৫,৩২৯ হাজার৷ এই বিধানসভা কেন্দ্রটি বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল জিতেছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী রাম প্রসাদ দাস৷
৮। হাঁসন
২০১৬ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ৷ তাঁর প্রাপ্ত ভোট ৯২,৬১৯ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল৷ তাঁর প্রাপ্ত ভোট ৭৬,৪৬৫ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী রূপারানী প্রার্থী৷ তাঁর প্রাপ্ত ভোট ৭,৬৬২ হাজার৷ এই বিধানসভা কেন্দ্রটি বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডলকে হারিয়ে জয়ী হয়েছিলেন।
৯। লাভপুর
২০১৬ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মনিরুল ইসলাম৷ তাঁর প্রাপ্ত ভোট ১,০১,১৩৮৷ দ্বিতীয় স্থানে ছিলেন বামপ্রার্থী সৈয়দ মফিজুল করিম৷ তাঁর প্রাপ্ত ভোট ৭০,৮২৫ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী নির্মল চন্দ্র মণ্ডল৷ তাঁর প্রাপ্ত ভোট ১৭,৫১৩ হাজার৷ এই বিধানসভা কেন্দ্রটি বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল জিতেছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী রাম প্রসাদ দাস৷
১০। সাঁইথিয়া
এই কেন্দ্রটি তপসিলি জাতির জন্য সংরক্ষিত। ২০১১ সালে মহম্মদ বাজার বিধানসভা কেন্দ্রটি অবলুপ্ত হয় এবং সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র নতুনভাবে তৈরি হয়। ২০১৬ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলাবতি সাহা জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ১,০৩,৩৭৬৷ দ্বিতীয় স্থানে ছিলেন ধীরেন বাগদি৷ তাঁর প্রাপ্ত ভোট ৬৪,৭৬৫ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী পিয়া সাহা৷ তাঁর প্রাপ্ত ভোট ২৪,০২৯ হাজার৷ এই বিধানসভা কেন্দ্রটি বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় জিতেছেন এই কেন্দ্র থেকে৷ দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডল৷
১১। মুরারই
২০১৬ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন আব্দুর রহমান(লিটন)৷ তাঁর প্রাপ্ত ভোট ৯৪,৬৬১ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী আলি মোর্তাজা খান৷ তাঁর প্রাপ্ত ভোট ৯৪,৩৮১ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী৷ তাঁর প্রাপ্ত ভোট ৫,৩৪৫ হাজার৷ এই বিধানসভা কেন্দ্রটি বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডলকে হারিয়ে জয়ী হয়েছিলেন।

Post a Comment