বিজেপির সোনার বাংলা গড়তে সাহায্য করছে কোন বিভীষণ! - The News Lion

বিজেপির সোনার বাংলা গড়তে সাহায্য করছে কোন বিভীষণ!

 


 দি নিউজ লায়নঃ    হাওড়ায় একের পর এক বিধায়ক বিদ্রোহী হয়ে উঠেছেন। তারা কি শুধুই টিকিট না পাওয়ার অসন্তোষে বিদ্রোহী হয়ে উঠেছেন না কি এর নেপথ্যে অন্য কারোর হাত আছে। রাজনৈতিক মহলের মতে অসন্তোষে নেতাদের রাজীবই ভাঙিয়ে নিয়ে আসছেন নাতো। 


প্রথম থেকেই হাওড়ায় শাসক দলের গোষ্ঠিদ্বন্দ্ব মাত্রা ছাড়িয়েছে। ভোটের আগে তো সেই গোষ্ঠীদ্বন্দ্ব লাগাম ছাড়া হয়েছে। রাজীব বিজেপিতে যাওয়ার পর বলতে গেলে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে শাসক দল। হাওড়ায় গোষ্ঠিদ্বন্দ্ব যে প্রকট আকার নিয়েছে তা লক্ষ্মীরতন শুক্লার পদ ছাড়ার সিদ্ধান্তেই স্পষ্ট হয়ে গিয়েছিল। 


টিকিট না পেয়ে ক্ষুব্ধ শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি কাউকে না জানিয়েই যোগ দিয়েছেন বিজেপিতে। অন্যদিকে আবার সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারও প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশে দলবল নিয়ে বিজেিপতে যোগ দেবেন বলে জানিয়েছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.