উৎপাদন বাড়লো শালবনির ডালমিয়ার সিমেন্ট কারখানায় - The News Lion

উৎপাদন বাড়লো শালবনির ডালমিয়ার সিমেন্ট কারখানায়

 


দি নিউজ লায়নঃ      পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে ডালমিয়া সিমেন্ট কারখানায় আরও একটি নতুন ইউনিট চালু করা হলো । এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ২ ,২৫ মেট্রিক টন  প্রতি বছর। এরফলে ডালমিয়া ভারত সিমেন্ট কারখানায় বার্ষিক সিমেন্ট উৎপাদন বেড়ে দাঁড়ালো ৪ মেট্রিক টন প্রতি বছর । বাড়তি উৎপাদনের জন্য আরও ৩৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।


ডালমিয়া সিমেন্ট লিমিটেডের সি ই ও উজ্জ্বল বাটরিয়া জানান , তাঁদের শালবনির এই সিমেন্ট কারখানা এখন রাজ্যের সব থেকে বড় সিমেন্ট প্ল্যান্ট ।এতে একদিকে যেমন শিল্প উৎপাদন বাড়লো তেমনি বেশি সংখ্যায় কর্ম সংস্থানের সুযোগ আসলো ।


এজন্য তিনি রাজ্য সরকার ও শালবনির মানুষকে ধন্যবাদ জানিয়েছেন ।করোনা পরবর্তী লক ডাউন পেরোনোর পর রাজ্য জুড়ে পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছে । এর পাশাপাশি সাধারণ মানুষ ঘর বাড়ি বানাচ্ছেন ।এসবের জন্য রাজ্যে সিমেন্টের চাহিদা বেড়েছে । তাই তাঁরা যোগান বাড়ালেন।

দেশের ৯ টি রাজ্যে ১৩ টি কারখানায় বছরে ৩১ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করে ডালমিয়া সিমেন্ট কোম্পানি ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.