রাস্তা থেকে সদ্যজাতের দেহ উদ্ধার - The News Lion

রাস্তা থেকে সদ্যজাতের দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ    সালার থানার আউচা গ্রামের কাছে রাস্তার পাশ থেকে  এক সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধারে  ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 


অনুমান, সন্ধ্যা নামার মুখে অন্ধকারে কেউ হয়তো এই মৃত সদ্যোজাতকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন  ওই গ্রামের রাস্তার পাশে কয়েকটি কুকুর চিৎকার শুরু করে। দীর্ঘক্ষণ চিৎকার শোনার পর সেখানে বাসিন্দারা এসে সদ্যোজাতকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর পুলিসে খবর দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.