তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে বুঝতে পেরেই খেলা হবে বলে ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে , রাজীব বন্দ্যোপাধ্যায় - The News Lion

তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে বুঝতে পেরেই খেলা হবে বলে ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে , রাজীব বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ    সোমবার বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমরনাথ শাখার সমর্থনে সভা করতে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, বিজেপি যদি মিথ্যে ডুগডুগি বাজায় তা হলে গত দশ বছরে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলির কী হল? 


যদি দশ বছর সরকার মানুষের জন্য কাজ করে থাকে, তা হলে 'দুয়ারে সরকারে'র প্রয়োজন হত না। এছাড়া তৃণমূলের 'খেলা হবে' স্লোগান সম্পর্কে রাজীব বলেন, রাজনীতিতে খেলা হবে মানেটা কী? রাজনীতি মানে হল মানুষের জন্য কাজ করা। আসলে তৃণমূলের জনসমর্থন কমেছে। পায়ের তলার মাটি সরে গিয়েছে। তা বুঝতে পেরেই খেলা হবে বলে ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে তারা। 


রক্তের হোলি খেলার চেষ্টা করছে। ভোটকেন্দ্রে মানুষকে পৌঁছতে না দিয়ে ভোটলুটের চেষ্টা করছে মমতার ক্যাডাররা। এছাড়াও মুখ্যমন্ত্রীর ইভিএম পাহারা দেওয়ার নির্দেশ প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন,  তিনি বুঝতে পেরে গিয়েছেন যে হারবেন, তাই তিনি ইভিএমের অজুহাত খাড়া করে রাখছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.