জল পানের অছিলায় বাড়িতে ঢুকে সোনার চেন ছিনতাই - The News Lion

জল পানের অছিলায় বাড়িতে ঢুকে সোনার চেন ছিনতাই

 


দি নিউজ লায়নঃ           অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটলো।এবার তৃষ্ণার্তের ভেস ধরে বাড়িতে ঢুকে বয়স্ক ব‍্যক্তির গলার সোনার চেন ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে বারাসতের নবপল্লি এলাকায়।  লিখিত অভিযোগ দায়ের হয়েছে বারাসত থানায়। পুলিশ ওই ব‍্যক্তির বাড়ি লাগোয়া কমিউনিটি হলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। 


 কয়েক মাস আগে বারাসতের হেলাবটতলা মোড় লাগোয়া এলাকাতেও রাস্তা থেকে এক মহিলার হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। স্থানীয় সূত্রে জানা গেছে বারাসতের নবপল্লির মা সারদামণি রোডে রঞ্জিতকুমার দাসের বাড়ি। রাস্তার ধারের বাড়ির উঠোনেই পুরসভার কল রয়েছে। ওই কলে এদিন দুপুর পৌনে ১টা নাগাদ স্নান করছিলেন রঞ্জিত।সেই সময় একটি বাইকে দু'জন বাড়ির সামনে এসে দাঁড়ায়।


 একজন বাইকেই ছিলেন।অন্যজন বাইক থেকে নেমে রঞ্জিত দাসের বাড়ির উঠোনে গিয়ে খাওয়ার জল চায়। ভরদুপুরে তৃষ্ণার্তকে জল দেওয়ার জন্য রঞ্জিত তার পুত্রবধূকে বলেন। সুযোগ বুঝে চোখ ও মুখ ধোয়ার অছিলায় কিছু বুঝে ওঠার আগেই তার গলার  ১১ গ্রাম ওজনের সোনার চেন টেনে নিয়ে মুহূর্তের মধ্যেই বাইকে চেপে চম্পট দেয় দুই ছিনতাইবাজ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.